GGrowBondhu
সারা বাংলাদেশে, পুরোপুরি অনলাইনে

Website, SEO, Digital Marketing ও AI Chatbot — আপনার ব্যবসার জন্য এক জায়গায়

আমরা website বানাই, Google-এ খুঁজে পাওয়ার ব্যবস্থা করি, Facebook-এ বিজ্ঞাপন চালাই আর ২৪ ঘণ্টা উত্তর দেওয়া chatbot বসিয়ে দিই। দাম আগে থেকেই জানা।

  • দাম আগে থেকেই জানা
  • বাংলায় সাপোর্ট
  • Website ও domain আপনার নামে

যেসব টুল ও platform-এ কাজ করি

  • WordPress
  • WooCommerce
  • Next.js
  • Google Search Console
  • Google Analytics
  • Google Business Profile
  • Meta Ads
  • WhatsApp Business
  • Messenger

আমাদের চারটি সার্ভিস

যেকোনো একটা নিতে পারেন, আবার সবগুলো একসাথেও।

তৈরি

Website Design ও Development

আপনার ব্যবসার জন্য এমন website, যা মোবাইলে দ্রুত খোলে, দেখতে পেশাদার আর গ্রাহককে সহজে কল বা অর্ডার করতে দেয়।

  • Business website, landing page ও online shop
  • মোবাইলে দ্রুত খোলে
  • বাংলা ও ইংরেজি দুই ভাষায়
  • Domain, hosting ও SSL সেটআপ
  • Backup, security ও নিয়মিত দেখাশোনা
প্যাকেজ দেখুন

শুরু ৳৭,০০০

খুঁজে পাওয়া

SEO — Google-এ খুঁজে পাওয়া

গ্রাহক Google-এ আপনার পণ্য বা সার্ভিস লিখে খুঁজলে যেন আপনার website সামনে আসে, সেই কাজটা নিয়ম মেনে করি।

  • Keyword research ও প্রতিযোগী বিশ্লেষণ
  • On-page ও technical SEO
  • Blog ও content লেখা
  • Google Business Profile ও Maps
  • Search Console-এর তথ্যসহ মাসিক রিপোর্ট
প্যাকেজ দেখুন

শুরু ৳৪,০০০ / মাস

বিক্রি বাড়ানো

Facebook ও Digital Marketing

পেজ সচল রাখা থেকে সঠিক মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানো — খরচের হিসাব আর ফলাফল দুটোই আপনাকে দেখাই।

  • Facebook ও Instagram পেজ সাজানো
  • নিয়মিত পোস্ট ডিজাইন ও caption
  • Meta Ads campaign চালানো
  • Pixel ও conversion tracking
  • খরচ ও ফলাফলের মাসিক রিপোর্ট
প্যাকেজ দেখুন

শুরু ৳৫,০০০ / মাস

স্বয়ংক্রিয় উত্তর

WhatsApp ও Messenger AI Chatbot

গ্রাহক রাত ৩টায় মেসেজ দিলেও সাথে সাথে উত্তর পাবে। Chatbot দাম জানায়, প্রশ্নের উত্তর দেয় আর অর্ডার নিয়ে রাখে।

  • WhatsApp, Messenger ও website chat
  • আপনার পণ্য, দাম ও নিয়ম থেকে উত্তর
  • অর্ডার ও ফোন নম্বর সংগ্রহ
  • না জানলে আপনাকে জানিয়ে দেয়
  • বাংলা ও ইংরেজি দুই ভাষায়
প্যাকেজ দেখুন

শুরু ৳৩,০০০ / মাস

আমাদের কাজ

যে কাজ নিজেরা করেছি, সেটাই দেখাই।

  • Website
  • SEO
  • AI Chatbot

Retro Online

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP), মুন্সীগঞ্জ

একটি ISP-র পুরো website — গ্রাহক এখান থেকেই প্যাকেজ দেখে, সংযোগের আবেদন করে আর বিল দেয়।

  • প্যাকেজের তালিকা ও নতুন সংযোগের আবেদন ফর্ম
  • এলাকা লিখে coverage দেখার ম্যাপ
  • Speed test ও অনলাইনে বিল দেওয়ার ব্যবস্থা
  • গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া support chatbot
  • এলাকাভিত্তিক পাতা ও technical SEO
Website দেখুন
Retro Online
  • Website
  • Admin Panel

iLink Internet Service

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP), মুন্সীগঞ্জ

ISP-র website, সাথে নিজস্ব admin panel — মালিক নিজেই প্যাকেজ, ঘোষণা আর আবেদন সামলাতে পারেন।

  • প্যাকেজ, coverage ম্যাপ ও speed test
  • নতুন সংযোগের আবেদন ও অভিযোগের ফর্ম
  • অনলাইনে বিল দেওয়ার পাতা
  • আবেদন ও অভিযোগ দেখার admin panel
  • Admin থেকে প্যাকেজ ও ঘোষণা বদলানো
Website দেখুন
iLink Internet Service

কাদের জন্য কাজ করি

ছোট দোকান থেকে প্রতিষ্ঠান — ব্যবসার ধরন বুঝে সমাধান সাজাই।

অনলাইন শপ ও F-commerce

Online shop, বিজ্ঞাপন আর অর্ডার নেওয়া chatbot।

ক্লিনিক ও ডাক্তার

সিরিয়ালের তথ্য, ঠিকানা আর Google Maps-এ উপস্থিতি।

স্কুল ও কোচিং

ভর্তির তথ্য, নোটিশ আর অভিভাবকের প্রশ্নের উত্তর।

রেস্টুরেন্ট ও ফুড

মেনু, অর্ডার আর এলাকাভিত্তিক বিজ্ঞাপন।

রিয়েল এস্টেট

প্রজেক্টের পাতা আর আগ্রহী ক্রেতার নম্বর সংগ্রহ।

ট্রাভেল এজেন্সি

প্যাকেজের তালিকা, booking-এর অনুরোধ আর SEO।

দোকান ও শোরুম

পণ্যের তালিকা, ঠিকানা আর নিয়মিত অফারের পোস্ট।

সার্ভিস প্রতিষ্ঠান

সার্ভিসের বিবরণ, যোগাযোগ ফর্ম আর গ্রাহক সাপোর্ট।

প্যাকেজ ও দাম

লুকানো খরচ নেই। প্রয়োজন আলাদা হলে আপনার মতো করে প্যাকেজ সাজিয়ে দেওয়া হবে।

Starter

নতুন ব্যবসার প্রথম website

৳৭,০০০/ একবার

  • এক পাতার business website
  • মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
  • কল ও WhatsApp বোতাম
  • Google Map ও ঠিকানা
  • Basic SEO সেটআপ
  • ৫–৭ দিনে ডেলিভারি
এই প্যাকেজ নিতে চাই
সবচেয়ে চলে

Business

দোকান, ক্লিনিক, স্কুল, অফিস

৳১৫,০০০/ একবার

  • ৮ পাতা পর্যন্ত
  • বাংলা + ইংরেজি
  • গ্যালারি ও blog
  • যোগাযোগ ফর্ম
  • Google Business Profile সেটআপ
  • Search Console ও Analytics
  • ১ মাস ফ্রি সাপোর্ট
এই প্যাকেজ নিতে চাই

Online Shop

অনলাইনে পণ্য বিক্রির জন্য

৳৩০,০০০/ একবার

  • পণ্যের তালিকা ও ক্যাটাগরি
  • কার্ট ও অর্ডার
  • Cash on delivery, bKash/Nagad
  • অর্ডার দেখার admin panel
  • পণ্য যোগ করার প্রশিক্ষণ
  • ২ মাস ফ্রি সাপোর্ট
এই প্যাকেজ নিতে চাই

একবারের খরচ। Domain ও hosting আলাদা (বছরে আনুমানিক ৳৩,০০০–৫,০০০), আসল দামে আপনার নামেই কেনা হয়।

Growth Combo

SEO Basic + Page Care + Chatbot Basic একসাথে। আলাদা নিলে ৳১২,০০০, combo-তে ৳২,০০০ সাশ্রয়।

৳১০,০০০/ প্রতি মাস

এই প্যাকেজ নিতে চাই

ফ্রি Website ও Facebook পেজ চেকআপ

আপনার website বা পেজের লিংক পাঠান। কোথায় সমস্যা আর কী করলে গ্রাহক বাড়বে, ৩ কর্মদিবসের মধ্যে একটা সংক্ষিপ্ত রিপোর্ট পাবেন — কোনো খরচ ছাড়াই।

লিংক পাঠান

কেন GrowBondhu

দেশের যেকোনো জায়গা থেকে

পুরো কাজ অনলাইনে হয়। WhatsApp, ফোন ও video call-এ কথা বলে যেকোনো জেলা থেকে সার্ভিস নেওয়া যায়।

সব আপনার নামে

Domain, hosting, Facebook পেজ, Google account — মালিকানা সবসময় আপনার।

মিথ্যা প্রতিশ্রুতি নেই

Google-এ ১ নম্বরের গ্যারান্টি দিই না। কী কাজ হলো আর কী ফল এলো, প্রতি মাসে রিপোর্টে দেখাই।

সহজ ভাষায় বোঝানো

টেকনিক্যাল শব্দ ছাড়া বাংলায় বুঝিয়ে বলি, যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন।

কাজ যেভাবে হয়

চার ধাপে, কোনো জটিলতা ছাড়া।

  1. 1

    কথা বলা

    আপনার ব্যবসা ও লক্ষ্য শুনি। এই পরামর্শ ফ্রি।

  2. 2

    প্রস্তাব ও দাম

    কী কী করা হবে, কত দিনে আর কত খরচে — লিখিত দিই।

  3. 3

    কাজ ও দেখানো

    কাজ চলার সময়েই আপনাকে দেখাই, মতামত নিয়ে ঠিক করি।

  4. 4

    চালু ও সাপোর্ট

    চালু করে ব্যবহার শিখিয়ে দিই, পরেও পাশে থাকি।

সাধারণ প্রশ্ন

আমি ঢাকার বাইরে থাকি, সার্ভিস নিতে পারব?

পারবেন। পুরো কাজ অনলাইনে হয়, তাই দেশের যেকোনো জেলা থেকে সার্ভিস নেওয়া যায়। কথা হয় WhatsApp, ফোন বা video call-এ।

Website বানাতে কত দিন লাগে?

লেখা ও ছবি হাতে পাওয়ার পর Starter ৫–৭ দিন, Business ১০–১৫ দিন, Online Shop ৩–৪ সপ্তাহ।

Domain ও hosting-এর দাম কি প্যাকেজে ধরা আছে?

না। এগুলো আলাদা, আসল দামে আপনার নামে কিনে দেওয়া হয়, যাতে মালিকানা আপনার থাকে। সাধারণত বছরে ৳৩,০০০–৫,০০০ লাগে।

Google-এ ১ নম্বরে আনার গ্যারান্টি দেন?

না, সৎভাবে কেউ এই গ্যারান্টি দিতে পারে না। আমরা নিয়ম মেনে কাজ করি এবং প্রতি মাসে অগ্রগতি দেখাই। ফল আসতে সাধারণত ৩–৬ মাস লাগে।

বিজ্ঞাপনের টাকা কি প্যাকেজের মধ্যে?

না। প্যাকেজের দাম আমাদের কাজের জন্য। বিজ্ঞাপনের বাজেট আপনি ঠিক করবেন এবং সেটা সরাসরি Meta-কে দিতে হয়।

AI chatbot ভুল উত্তর দিলে কী হবে?

Chatbot শুধু আপনার দেওয়া তথ্য (পণ্য, দাম, সময়, নিয়ম) থেকে উত্তর দেয়। যা জানে না তা বানিয়ে বলে না, গ্রাহককে অপেক্ষা করতে বলে আপনাকে জানিয়ে দেয়।

WhatsApp chatbot চালু করতে আমার কী লাগবে?

একটা ফোন নম্বর আর একটা Facebook Business account। সেটআপ আমরা করে দিই। Meta-র message charge আপনাকে সরাসরি Meta-কে দিতে হয়।

পেমেন্ট কীভাবে?

Website-এর ক্ষেত্রে ৫০% অগ্রিম, বাকি ডেলিভারির সময়। মাসিক সার্ভিসের টাকা মাসের শুরুতে। bKash, Nagad বা ব্যাংকে দেওয়া যায়।

ফ্রি পরামর্শ নিন

ফর্ম পূরণ করলে আপনার WhatsApp খুলবে, সেখান থেকে বার্তাটি পাঠিয়ে দিন। সাধারণত সেদিনই উত্তর দিই।

ফর্মের তথ্য এই website-এ জমা হয় না, সরাসরি WhatsApp-এ যায়।

কল করুনWhatsApp