যোগাযোগ ও অর্ডার
ফর্ম পূরণ করুন, কল করুন অথবা WhatsApp-এ লিখুন — যেটা সুবিধা। প্রথম পরামর্শ ফ্রি।
অর্ডার করুন বা ফ্রি পরামর্শ নিন
ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন। আমরা আপনার নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেব — সাধারণত সেদিনই। এখনই কোনো টাকা দিতে হবে না।
সরাসরি যোগাযোগ
ফ্রি Website ও Facebook পেজ চেকআপ
আপনার website বা পেজের লিংক পাঠান। কোথায় সমস্যা আর কী করলে গ্রাহক বাড়বে, ৩ কর্মদিবসের মধ্যে একটা সংক্ষিপ্ত রিপোর্ট পাবেন — কোনো খরচ ছাড়াই।
সাধারণ প্রশ্ন
আমি ঢাকার বাইরে থাকি, সার্ভিস নিতে পারব?
পারবেন। পুরো কাজ অনলাইনে হয়, তাই দেশের যেকোনো জেলা থেকে সার্ভিস নেওয়া যায়। কথা হয় WhatsApp, ফোন বা video call-এ।
Website বানাতে কত দিন লাগে?
লেখা ও ছবি হাতে পাওয়ার পর Starter ৫–৭ দিন, Business ১০–১৫ দিন, Online Shop ৩–৪ সপ্তাহ।
একবারে পুরো টাকা দিতে না চাইলে কী করব?
Website (মাসিক) প্যাকেজ নিতে পারেন। আমরা website বানিয়ে আমাদের hosting-এ চালাই, আপনি ছোট একটা সেটআপ ফি আর মাসিক ফি দেন। কমপক্ষে ১২ মাসের চুক্তি। মাসিক ফি বন্ধ করলে website বন্ধ হয়ে যায়; পরে চাইলে এককালীন দাম দিয়ে কিনে নিতে পারবেন।
Domain ও hosting-এর দাম কি প্যাকেজে ধরা আছে?
না। এগুলো আলাদা, আসল দামে আপনার নামে কিনে দেওয়া হয়, যাতে মালিকানা আপনার থাকে। সাধারণত বছরে ৳৩,০০০–৫,০০০ লাগে।
Google-এ ১ নম্বরে আনার গ্যারান্টি দেন?
না, সৎভাবে কেউ এই গ্যারান্টি দিতে পারে না। আমরা নিয়ম মেনে কাজ করি এবং প্রতি মাসে অগ্রগতি দেখাই। ফল আসতে সাধারণত ৩–৬ মাস লাগে।
