SEO Basic
নতুন বা ছোট website-এর জন্য
৳৪,০০০/ প্রতি মাস
- ১০টি keyword
- On-page SEO ঠিক করা
- Google Business Profile দেখাশোনা
- মাসে ২টি blog লেখা
- মাসিক রিপোর্ট
গ্রাহক Google-এ আপনার পণ্য বা সার্ভিস লিখে খুঁজলে যেন আপনার ওয়েবসাইট সামনে আসে — সেই কাজটা Google-এর নিয়ম মেনে করি, আর প্রতি মাসে রিপোর্টে দেখাই কী হলো। মাসে ৳৪,০০০ থেকে।
SEO (Search Engine Optimization) মানে ওয়েবসাইটকে এমনভাবে সাজানো, যাতে Google সেটা ভালোভাবে বুঝতে পারে এবং সঠিক খোঁজে ওপরের দিকে দেখায়।
বিজ্ঞাপন বন্ধ করলে গ্রাহক আসাও বন্ধ হয়। SEO-র ফল ধীরে আসে, কিন্তু একবার জায়গা তৈরি হলে প্রতি ক্লিকে টাকা না দিয়েও নিয়মিত গ্রাহক আসে।
প্রতি মাসে কোন কাজ হবে, তা শুরুতেই লিখে দিই।
সাধারণত ৩–৬ মাস। নতুন ওয়েবসাইট বা প্রতিযোগিতা বেশি এমন keyword-এ আরও বেশি সময় লাগতে পারে।
Google-এ ১ নম্বরের গ্যারান্টি আমরা দিই না, কারণ সৎভাবে কেউ এটা দিতে পারে না — ফলাফল Google ঠিক করে। আমরা যা দিই তা হলো নিয়ম মেনে করা কাজ আর তার খোলাখুলি হিসাব।
রিপোর্টের সংখ্যা সরাসরি Google Search Console ও Analytics থেকে নেওয়া — কতবার আপনার সাইট Google-এ দেখানো হলো, কতজন ক্লিক করল, কোন keyword-এ অবস্থান কোথায়, আর এ মাসে কী কাজ হলো।
Search Console ও Analytics account আপনার নামেই থাকে, তাই যেকোনো সময় নিজেই মিলিয়ে দেখতে পারবেন।
লুকানো খরচ নেই। প্রয়োজন আলাদা হলে আপনার মতো করে প্যাকেজ সাজিয়ে দেওয়া হবে।
নতুন বা ছোট website-এর জন্য
৳৪,০০০/ প্রতি মাস
প্রতিযোগিতা বেশি এমন ব্যবসার জন্য
৳৮,০০০/ প্রতি মাস
মাসিক সার্ভিস, যেকোনো মাসে বন্ধ করা যায়। ফল আসতে সাধারণত ৩–৬ মাস লাগে।
SEO Basic + Page Care একসাথে। আলাদা নিলে ৳৯,০০০, combo-তে ৳১,০০০ সাশ্রয়।
৳৮,০০০/ প্রতি মাস
চার ধাপে, কোনো জটিলতা ছাড়া।
আপনার ব্যবসা ও লক্ষ্য শুনি। এই পরামর্শ ফ্রি।
কী কী করা হবে, কত দিনে আর কত খরচে — লিখিত দিই।
কাজ চলার সময়েই আপনাকে দেখাই, মতামত নিয়ে ঠিক করি।
চালু করে ব্যবহার শিখিয়ে দিই, পরেও পাশে থাকি।
SEO Basic মাসে ৳৪,০০০ (১০টি keyword), SEO Growth মাসে ৳৮,০০০ (২৫টি keyword, technical audit ও backlink সহ)। যেকোনো মাসে বন্ধ করা যায়।
না। সৎভাবে কেউ এই গ্যারান্টি দিতে পারে না। আমরা নিয়ম মেনে কাজ করি এবং প্রতি মাসে অগ্রগতি দেখাই।
সাধারণত ৩–৬ মাস। ওয়েবসাইটের বয়স, বর্তমান অবস্থা আর keyword-এর প্রতিযোগিতার ওপর এটা নির্ভর করে।
SEO-র জন্য ওয়েবসাইট লাগে। ওয়েবসাইট না থাকলে আগে সেটা বানাতে হবে। শুধু Google Maps-এ আসতে চাইলে Google Business Profile দিয়ে শুরু করা যায়।
দুটোর কাজ আলাদা। বিজ্ঞাপনে দ্রুত গ্রাহক আসে, কিন্তু টাকা দেওয়া বন্ধ করলে থেমে যায়। SEO ধীরে কাজ করে, কিন্তু ফল লম্বা সময় থাকে। অনেক ব্যবসায় দুটো একসাথে চালানোই ভালো কাজ করে।
ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন। আমরা আপনার নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেব — সাধারণত সেদিনই। এখনই কোনো টাকা দিতে হবে না।