GrowBondhu

গোপনীয়তা নীতি

আপনার কোন তথ্য আমরা নিই, কেন নিই আর কীভাবে ব্যবহার করি — সহজ ভাষায়।

আমরা যে তথ্য নিই

অর্ডার বা পরামর্শের ফর্ম পূরণ করলে আপনি নিজে যা লেখেন, শুধু সেটুকুই আমাদের কাছে আসে।

  • আপনার নাম ও মোবাইল নম্বর
  • ব্যবসার নাম ও ধরন (দিলে)
  • কোন প্যাকেজে আগ্রহী এবং আপনার লেখা বার্তা

তথ্য কীভাবে ব্যবহার করি

এই তথ্য শুধু আপনার অর্ডার বা প্রশ্ন নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে এবং সার্ভিস দিতে ব্যবহার করি।

আপনার তথ্য আমরা বিক্রি করি না, এবং বিজ্ঞাপনের জন্য অন্য কাউকে দিই না।

তথ্য কোথায় থাকে

ফর্মের তথ্য আমাদের ওয়েবসাইটের database-এ জমা থাকে, যা আমাদের hosting সেবাদাতার সার্ভারে চলে। অর্ডার দেখার অংশ password দিয়ে সুরক্ষিত। নতুন অর্ডার এলে তার খবর আমাদের নিজেদের ফোনে বার্তা হিসেবেও আসতে পারে।

অপব্যবহার ঠেকাতে ফর্ম জমার সময় সার্ভার সাময়িকভাবে IP ঠিকানা ব্যবহার করে; এটা আপনার পরিচয়ের সাথে জুড়ে সংরক্ষণ করা হয় না।

WhatsApp, ফোন ও Facebook

WhatsApp, ফোন বা Facebook-এ যোগাযোগ করলে সেই কথোপকথন সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিজস্ব নীতির আওতায় পড়ে।

তথ্য মুছে ফেলতে চাইলে

আপনার দেওয়া তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে আমাদের ফোন বা WhatsApp-এ জানান। আমরা তা করে দেব।

আপনার ব্যবসা নিয়ে কথা বলি?

প্রথম পরামর্শ ফ্রি। কী দরকার জানান, আমরা লিখিত প্রস্তাব ও দাম জানিয়ে দেব।

কল করুনWhatsApp