GrowBondhu

ডেটা মুছে ফেলার নির্দেশনা

GrowBondhu AI Chatbot-এ Facebook Page, Instagram বা WhatsApp যুক্ত করলে আমরা যে তথ্য রাখি, তা আপনি যেকোনো সময় মুছে ফেলতে পারেন।

আমরা কী রাখি

শুধু chatbot চালানোর জন্য যা দরকার:

  • আপনার Page, Instagram বা WhatsApp-এর ID, নাম আর Meta-র দেওয়া access token (token সিল করা অবস্থায় থাকে)
  • গ্রাহকদের সাথে কথোপকথন, যাতে inbox-এ দেখা যায় আর AI আগের কথা মনে রাখতে পারে
  • গ্রাহকের নাম আর ফোন নম্বর (তাঁরা নিজে দিলে) আর অর্ডারের তথ্য

নিজে মুছে ফেলুন

প্যানেলে (app.growbondhu.com) login করে Channels পাতা থেকে Facebook Page আর Instagram disconnect করুন — সাথে সাথে token মুছে যায় আর নতুন মেসেজ আসা বন্ধ হয়। WhatsApp: ফোনের WhatsApp Business app → Settings → Account → Business Platform → Disconnect। Agent-এর সেটিংস থেকে পুরো Agent মুছলে তার সব সংযোগ আর কথোপকথন মুছে যায়।

Facebook থেকেও সরাতে পারেন: Facebook → Settings & privacy → Settings → Business integrations → GrowBondhu AI Chatbot → Remove।

আমাদের বলে মুছুন

পুরো account আর সব তথ্য মুছতে চাইলে আমাদের Contact পাতা বা প্যানেলের সাপোর্ট থেকে জানান — কোন ইমেইল বা Page-এর তথ্য মুছতে হবে লিখুন। ৩০ দিনের মধ্যে আমরা সব তথ্য মুছে আপনাকে জানাব। আইন অনুযায়ী যে হিসাব (যেমন পেমেন্টের রসিদ) রাখতে হয়, শুধু সেটুকু থাকবে।

আপনার ব্যবসা নিয়ে কথা বলি?

প্রথম পরামর্শ ফ্রি। কী দরকার জানান, আমরা লিখিত প্রস্তাব ও দাম জানিয়ে দেব।

কল করুনWhatsApp