GrowBondhu

ক্লিনিক ও ডাক্তারের চেম্বারের ওয়েবসাইট

রোগী জানতে চায় কোন ডাক্তার কবে বসেন, সিরিয়াল কীভাবে দেবে আর ঠিকানা কোথায়। এই তথ্যগুলো এক জায়গায়, মোবাইলে সহজে দেখা যায় এমন ওয়েবসাইট বানাই।

কেন দরকার

মানুষ এখন “কাছের ডেন্টাল ক্লিনিক” বা ডাক্তারের নাম লিখে Google-এ খোঁজে। ওয়েবসাইট আর Google Business Profile ঠিক থাকলে আপনার ঠিকানা, ফোন নম্বর আর সময় সরাসরি সামনে আসে।

সিরিয়ালের জন্য আসা ফোনের বড় অংশই হয় সময় আর ফি জানতে। ওয়েবসাইটে এগুলো লেখা থাকলে ফোনের চাপ কমে।

ওয়েবসাইটে যা যা থাকে

  • ডাক্তারদের তালিকা — বিভাগ, ডিগ্রি ও বসার সময়সহ
  • সিরিয়ালের জন্য কল ও WhatsApp বোতাম, প্রয়োজনে আবেদন ফর্ম
  • সেবা ও পরীক্ষার তালিকা
  • ঠিকানা, Google Map ও যাওয়ার নির্দেশনা
  • Google Business Profile সেটআপ

ওয়েবসাইটের পাশাপাশি

Local SEO-র মাধ্যমে Google Maps ও এলাকাভিত্তিক খোঁজে উপস্থিতি বাড়ানো যায়। নতুন ডাক্তার বা সেবা যোগ হলে Facebook পেজে নিয়মিত জানানোও কাজে দেয়।

প্যাকেজ ও দাম

লুকানো খরচ নেই। প্রয়োজন আলাদা হলে আপনার মতো করে প্যাকেজ সাজিয়ে দেওয়া হবে।

Starter

নতুন ব্যবসার প্রথম website

৳৭,০০০/ একবার

  • এক পাতার business website
  • মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
  • কল ও WhatsApp বোতাম
  • Google Map ও ঠিকানা
  • Basic SEO সেটআপ
  • ৫–৭ দিনে ডেলিভারি
সবচেয়ে চলে

Business

দোকান, ক্লিনিক, স্কুল, অফিস

৳১৫,০০০/ একবার

  • ৮ পাতা পর্যন্ত
  • বাংলা + ইংরেজি
  • গ্যালারি ও blog
  • যোগাযোগ ফর্ম
  • Google Business Profile সেটআপ
  • Search Console ও Analytics
  • ১ মাস ফ্রি সাপোর্ট

Online Shop

অনলাইনে পণ্য বিক্রির জন্য

৳৩০,০০০/ একবার

  • পণ্যের তালিকা ও ক্যাটাগরি
  • কার্ট ও অর্ডার
  • Cash on delivery, bKash/Nagad
  • অর্ডার দেখার admin panel
  • পণ্য যোগ করার প্রশিক্ষণ
  • ২ মাস ফ্রি সাপোর্ট

একবারের খরচ, website পুরোপুরি আপনার। Domain ও hosting আলাদা (বছরে আনুমানিক ৳৩,০০০–৫,০০০), আসল দামে আপনার নামেই কেনা হয়।

Growth Combo

SEO Basic + Page Care একসাথে। আলাদা নিলে ৳৯,০০০, combo-তে ৳১,০০০ সাশ্রয়।

৳৮,০০০/ প্রতি মাস

ক্লিনিক ও ডাক্তার — সাধারণ প্রশ্ন

অনলাইনে সিরিয়াল নেওয়ার ব্যবস্থা করা যাবে?

যাবে। সহজ উপায় হলো কল/WhatsApp বোতাম আর একটা আবেদন ফর্ম, যেটা আপনার কাছে জমা হয়। আলাদা সময়-ভিত্তিক booking ব্যবস্থা চাইলে সেটা আলাদা করে পরিকল্পনা ও দাম ঠিক করতে হয়।

ডাক্তারের সময় বদলালে কে আপডেট করবে?

Business প্যাকেজে আপনি নিজেই বদলাতে পারবেন। মাসিক প্যাকেজে থাকলে আমাদের জানালেই বদলে দিই।

অর্ডার করুন বা ফ্রি পরামর্শ নিন

ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন। আমরা আপনার নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেব — সাধারণত সেদিনই। এখনই কোনো টাকা দিতে হবে না।

আপনার তথ্য শুধু এই অর্ডার নিয়ে যোগাযোগের জন্য ব্যবহার হবে।

কল করুনWhatsApp